রায়ান রিকেলটনের দারুণ এক সেঞ্চুরির পরও পোর্ট এলিজাবেথ টেস্টে চাপে আছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে চাপের মুখে প্রাথমিক প্রতিরোধ গড়ে তোলেন রিকেলটন।
এরপর তুলে নিয়েছেন নিজের অভিষেক সেঞ্চুরিও। রিকেলটনের দারুণ এই সেঞ্চুরিতে ৪২ রানে ৩ উইকেট হারানোর চাপ কাটালেও শেষ পর্যন্ত স্বস্তিতে দিন শেষ করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। দিন শেষ করেছে ৭ উইকেটে ২৬৯ রানে।
ই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে টস জিতে ব্যাট করতে নেমেই বিপদে পড়ে দক্ষিণ আফ্রিকা। স্কোরবোর্ডে কোনো রান যোগ করার আগেই আসিতা ফার্নান্দোর বলে ফিরে যান টনি ডি জর্জি। দলীয় ৩২ রানে লাহিরু কুমারার বলে ফিরে যান এইডেন মার্করামও (২০)। প্রোটিয়াদের বিপদ আরও বাড়ে ৪ রান করে ট্রিস্টান স্টাবস ফিরে গেলে। তখন দলের রান ছিল ৪২।

