Author: admin

গত মৌসুমে বিপিএল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের কাছ থেকে চুক্তির পুরো টাকা না পাওয়ার অভিযোগ করেছেন ইমরান তাহির। আর গুরুতর এই অভিযোগটি করেছেন রংপুর রাইডার্সের বিপক্ষে টসের সময় টিভি ক্যামেরার সামনে। আজ বাংলাদেশ সময় ভোরে গ্লোবাল সুপার লিগে রংপুরের মুখোমুখি হয় গায়ানা আমাজন ওয়ারিয়র্স। ক্যারিবিয়ান দলটির নেতৃত্বে থাকা তাহির বলেন, রংপুরের কাছ থেকে টাকা না পাওয়ার বিষয়টি এই ম্যাচে তাঁর ভালো করার অনুপ্রেরণা। টসের সময় রংপুরের বিরুদ্ধে অভিযোগের তির দাগিয়ে তাহির বলেছেন, ‘আমরা প্রতিটি ম্যাচ জিততে চাই। সে কারণেই আমরা এখানে এসেছি। বিশেষ করে আজকের ম্যাচটা। অবশ্যই আমরা গায়ানার জন্য জিততে চাই। কিন্তু এখানে ব্যক্তিগত দিকও আছে। আমি গত বছর বিপিএলে…

Read More

কালের যাত্রা কখনো মধুর, কখনো আবার নিঠুর! রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিক বিলবাওয়ের ম্যাচের আগে ও পরে কিলিয়ান এমবাপ্পের দুটি ইনস্টাগ্রাম পোস্টও সেটা স্পষ্ট করে। লা লিগায় গতকাল রিয়াল ম্যাচটি খেলেছে বিলবাওয়ের মাঠে। সে মাঠে খেলতে যাওয়ার আগে এমবাপ্পে ইনস্টাগ্রাম পোস্টে লিখেছিলেন, ‘সান মামেসে যাচ্ছি, ভাবতেই ভালো লাগছে।’ কিন্তু হায়, মানুষ ভাবে এক, আর হয় আরেক। বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ শেষে আনন্দ আর থাকেনি এমবাপ্পের মনে। ইনস্টাগ্রাম পোস্টে বুকভাঙা হতাশা নিয়ে লিখেছেন, ‘বাজে ফল। যে ম্যাচে সবকিছুর হিসাব করা হয়, সেটাতে বড় এক ভুল। আমি এর পুরো দায় নিচ্ছি। কঠিন এক মুহূর্ত।’ ম্যাচে কী এমন হয়েছে আর এমবাপ্পেই–বা কী এমন ভুল করেছেন,…

Read More

রায়ান রিকেলটনের দারুণ এক সেঞ্চুরির পরও পোর্ট এলিজাবেথ টেস্টে চাপে আছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে চাপের মুখে প্রাথমিক প্রতিরোধ গড়ে তোলেন রিকেলটন। এরপর তুলে নিয়েছেন নিজের অভিষেক সেঞ্চুরিও। রিকেলটনের দারুণ এই সেঞ্চুরিতে ৪২ রানে ৩ উইকেট হারানোর চাপ কাটালেও শেষ পর্যন্ত স্বস্তিতে দিন শেষ করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। দিন শেষ করেছে ৭ উইকেটে ২৬৯ রানে। ই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে টস জিতে ব্যাট করতে নেমেই বিপদে পড়ে দক্ষিণ আফ্রিকা। স্কোরবোর্ডে কোনো রান যোগ করার আগেই আসিতা ফার্নান্দোর বলে ফিরে যান টনি ডি জর্জি। দলীয় ৩২ রানে লাহিরু কুমারার বলে ফিরে যান এইডেন…

Read More

অনেকের চোখেই সর্বকালের সেরা ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন টেস্ট টুপি আজ নিলামে আড়াই লাখ ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৯৯ লাখ ৭৩ হাজার টাকা) বিক্রি হয়েছে। সংগ্রাহকদের চোখে, এটি ক্রিকেটের বিরল একখণ্ড ইতিহাস। সূর্যের তাপে রং চটে যাওয়া জীর্ণ এ টুপি প্রায় ৮০ বছরের পুরোনো। ‘পোকায় কাটা’র চিহ্নও আছে টুপিতে। অগ্রভাগে একটু ছিঁড়েও গেছে। নিলাম প্রতিষ্ঠান বোনহ্যামস জানিয়েছে, ১৯৪৭-৪৮ মৌসুমে ভারতের অস্ট্রেলিয়া সফরে এই টুপি পরেছিলেন ব্র্যাডম্যান। সেটি ছিল ঘরের মাঠে ব্র্যাডম্যানের শেষ টেস্ট সিরিজ। ব্র্যাডম্যানের এই টুপি নিলামে ওঠার পর সেটির স্থায়িত্ব ছিল মাত্র ১০ মিনিট। ১ লাখ ৬০ হাজার ডলার দাম থেকে শুরু হয়েছিল নিলামের…

Read More

ন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়েছে। জানা গেছে বৈঠকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, কবি ও চিন্তক ফরহাদ মজহার, হেফাজতে ইসলামের মহাসচিব সাজেদুর রহমান, হেফাজতের কেন্দ্রীয় নেতা মুহিউদ্দিন রাব্বানী, জুনায়েদ আল হাবিব ও মুনির হোসাইন কাসেমী, বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ডের (বেফাক) মহাসচিব মাহফুজুল হক, ইসলামী বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়খ আহমদুল্লাহ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব আবদুল মালেকসহ কয়েকজন আলেম অংশ নিয়েছেন। বাসসের খবরে বলা হয়, প্রধান উপদেষ্টা বিকেল ৪টা ২২ মিনিটে বৈঠকস্থলে আসেন। প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল…

Read More

ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, দেশের পোশাক খাত ধ্বংস করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। একশ্রেণির অসাধু মানুষ ঠুনকো অজুহাতে বিভিন্ন আন্দোলন করে দেশের অর্থনীতিকে পঙ্গু করার চক্রান্ত করছে। ফয়জুল করীম বলেন, শ্রমের বিনিময়ে ন্যায্য মজুরি পেতে শ্রমিকেরা আন্দোলনে নামতে বাধ্য হচ্ছেন। বৈদেশিক মুদ্রা অর্জনে পোশাকশ্রমিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। দেশের পোশাক খাত অর্থনীতির ভারসাম্য রক্ষা করে যাচ্ছে। তিনি মালিক-শ্রমিকদের মধ্যে দূরত্ব কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত গার্মেন্টস শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মুফতি ফয়জুল করীম এ কথা বলেন। বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের প্রসঙ্গ টেনে…

Read More

ভারতের গণমাধ্যম ও সেখানকার সামাজিক যোগাযোগমাধ্যমে অব্যাহতভাবে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয় মুক্তি কাউন্সিল। তারা বলেছে, সাম্প্রদায়িক সংঘাত ও নৈরাজ্য সৃষ্টি করে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট করা ও অন্তর্বর্তী সরকারকে ঝুঁকির মধ্যে ফেলাই তাদের লক্ষ্য। জাতীয় ঐক্যের লক্ষ্যে বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সভায় জাতীয় মুক্তি কাউন্সিলের পক্ষে সংগঠনটির সম্পাদক ফয়জুল হাকিম ও জাতীয় পরিষদ সদস্য মুঈনুদ্দীন আহমেদ অংশ নিয়ে এসব কথা বলেন। পরে মুক্তি কাউন্সিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, যৌথ সভায় জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক…

Read More

সাম্প্রদায়িক উসকানির বিরুদ্ধে সব ধর্মের সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। আজ বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর নেতাদের বৈঠকের পর সাংবাদিকদের এ কথাগুলো বলেন তিনি। জোনায়েদ সাকি বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে দেশে জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য এখানে ঐক্যবদ্ধ হয়েছি। এই ঐক্যের প্রকাশ হিসেবে সারা দেশে জাতীয় পতাকা হাতে সবাই দাঁড়াব। এ বিষয়ে হয়তো দ্রুতই সিদ্ধান্ত আসবে। বাংলাদেশের বিষয়ে ভারতসহ অনেক দেশের জায়গা থেকে একটা অসত্যের যুদ্ধ চলছে। বলেছি, সত্য দিয়ে এই যুদ্ধ মোকাবিলা করতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে…

Read More

শীতের সময় অনেকেই সকালের নাশতায় ছিটা রুটি বা চিতই পিঠার সঙ্গে গরম-গরম হাঁসের মাংস খেতে পছন্দ করেন, আবার বন্ধুদের সঙ্গে রাতের খাবার আয়োজনে খিচুড়ি আর হাঁসের মাংসভুনার চলও বেশ জনপ্রিয়। এই দুই দলের বাইরে কেউ কেউ শুধুই হাঁসের মাংস খেতে চলে যান রেস্তোরাঁয়। তবে এই পছন্দের খাবারে অনেকের অ্যাজমা বা অ্যালার্জি থাকে। কেউ কেউ জানতে চান, হাঁসের মাংস খেলে তা বাড়বে কি না। হাঁসের মাংসে যাঁদের অ্যালার্জি থাকে, তাঁদের সাধারণত মুরগি, ডিম, গরুর মাংস, খাসির মাংস ইত্যাদিতেও অ্যালার্জি থাকে। এমনকি তাদের হাঁসের পালক ও বর্জ্যতেও অ্যালার্জি হয়। কীভাবে হয়? হাঁসের পালক, বর্জ্য ও মাংসে যে প্রোটিন থাকে, তা আমাদের ইমিউন…

Read More

বাতের ব্যথার রোগীদের জন্য শীতকাল অনেকটা বিভীষিকার মতো। এ সময় অনেকেরই ব্যথা-বেদনা প্রকট হয়ে ওঠে। কেন এমন হয়? শীতে ব্যথা বৃদ্ধি পাওয়ার কারণ-ই বা কী? শীতল তাপমাত্রা বা ঠান্ডা আবহাওয়ায় পেশি ও অস্থিসন্ধির চারপাশের টিস্যু সংকুচিত হয়ে যায়, যা অস্থিসন্ধিতে চাপ বৃদ্ধি করে, এতে ব্যথা অনুভূত হয়। শীতে রক্তনালিগুলো সংকুচিত হয়, ফলে রক্ত সঞ্চালন কমে অস্থিসন্ধির তরল পদার্থ শক্ত হয়ে যেতে পারে। এতে ব্যথা বাড়ে। যাঁদের রেনোড ফেনোমেনন আছে, শীতে তাঁদের আঙুলে রক্ত সঞ্চালন কমে যায় এবং নীল হয়ে যেতে পারে। ঠান্ডা আবহাওয়ায় স্নায়ুর সংবেদনশীলতা বৃদ্ধি পায় বলে ব্যথার অনুভূতি বেড়ে যায়। শীতে শারীরিক কার্যকলাপ কমে যায়। বয়স্ক ব্যক্তিরা লেপ-কাঁথা…

Read More