Close Menu
Hot News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ‘রংপুর চুক্তির সব টাকা দেয়নি’—অভিযোগ তাহিরের

    December 5, 2024

    ‘মিস পেনাল্টি’ খেতাব এবং এমবাপ্পের ফেরার প্রতিজ্ঞা

    December 5, 2024

    রিকেলটনের অভিষেক সেঞ্চুরির পরও চাপে দক্ষিণ আফ্রিকা

    December 5, 2024
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Monday, February 2
    Subscribe
    Hot News
    • Homepage
    • Politics
    • Business
    • Lifestyle
    • Sports
    • World Affairs
    • Shop
    Subscribe
    Hot News
    Home»World Affairs»অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ ‘ব্রেন রট’
    World Affairs

    অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ ‘ব্রেন রট’

    adminBy adminDecember 2, 2024No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp VKontakte Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ‘ব্রেন রট’ শব্দবন্ধকে অক্সফোর্ডের ২০২৪ সালের বর্ষসেরা শব্দ ঘোষণা করা হয়েছে। ভোটাভুটির মাধ্যমে শব্দটি বর্ষসেরা নির্বাচিত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের মাত্রাতিরিক্ত ব্যবহার এবং অন্তঃসারশূন্য আধেয় (কনটেন্ট) দেখার প্রবণতা নিয়ে উদ্বেগের মধ্যেই শব্দটি বর্ষসেরা নির্বাচিত হলো।

    বর্ষসেরা শব্দ নির্বাচনে ছয়টি শব্দের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির প্রকাশনা প্রতিষ্ঠান অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস। বর্ষসেরা শব্দ নির্বাচনের ভোটাভুটিতে অংশ নেন ৩৭ হাজার মানুষ। গত রোববার নতুন বর্ষসেরা শব্দের ঘোষণা দেওয়া হয়।

     

    এর আগে চারজনের একটি বিশেষজ্ঞ প্যানেল সংক্ষিপ্ত তালিকাটি তৈরি করে। বর্ষসেরা শব্দ ঘোষণা করার আগে ভোটাভুটি ও অন্যান্য বিশ্লেষণকে আমলে নেয় অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস।

    ‘ব্রেন রট’ বলতে ব্যক্তির মানসিক ও বুদ্ধিবৃত্তিক অবস্থার অনুমিত অবনতির বিষয়টি বোঝানো হয়, বিশেষত তুচ্ছ বিষয়ের (বর্তমানের অনলাইন আধেয়) পেছনে মাত্রাতিরিক্ত সময় ব্যয়ের ফলে এমনটা হয় বলে মনে করা হয়।

    অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস বলেছে, অনলাইনে বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে নিম্নমানের আধেয়র পেছনে মাত্রাতিরিক্ত সময় ব্যয়ের ফলে যে প্রভাব পড়ে, সে উদ্বেগ তুলে ধরতে ২০২৪ সালে এই পরিভাষা নতুন করে ব্যাপকতা পায়।

    যদিও শব্দটি সম্প্রতি ব্যাপকভাবে পরিচিতি পায়, তবে এটি ১৮৫৪ সালে আমেরিকান প্রকৃতিবিদ, প্রাবন্ধিক, কবি ও দার্শনিক হেনরি ডেভিড থরোর ওয়াল্ডেনের প্রবন্ধগ্রন্থে প্রথম ব্যবহার করা হয়েছিল বলে মনে করা হয়।

    অক্সফোর্ড ল্যাঙ্গুয়েজেসের প্রেসিডেন্ট ক্যাসপার গ্রাথোল বলেন, ‘ভার্চ্যুয়াল জীবনের অনুমিত ঝুঁকি এবং কীভাবে আমরা আমাদের অবসর সময় কাটাচ্ছি, সেটি তুলে ধরছে ব্রেন রট। এটি মানবিকতা ও প্রযুক্তি সম্পর্কে সাংস্কৃতিক আলাপে পরবর্তী সঠিক অধ্যায় বলে মনে হচ্ছে। বেশিসংখ্যক ভোটার যে পরিভাষাকে বেছে নিয়েছেন, এ বছর আমাদের পছন্দ হিসেবে অনুমোদন দিয়েছেন, তাতে বিস্মিত হওয়ার কিছু নেই।’

    ক্যাসপার বলেন, ‘জেন–জি ও জেন–আলফা যে ব্রেন রটের মতো শব্দকে গ্রহণ করেছে, সেটাকে আমার কাছে চমকপ্রদই মনে হচ্ছে। এই পরিভাষা যেসব ডিজিটাল আধেয়র প্রতি ইঙ্গিত করে, সেগুলো ব্যবহার ও নির্মাণের দায় বেশির ভাগ ক্ষেত্রেই এই দুই প্রজন্মের সদস্যদের ওপরই বর্তায়।’

    সংক্ষিপ্ত তালিকার অন্য পাঁচটি শব্দের একটি হলো ‘ডিমিউর’। সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা পাওয়া শব্দটি সংযমী বা দায়িত্বশীল আচরণ বোঝাতে ব্যবহার করা হয়। ‘ডাইনামিক প্রাইসিং’ নামের একটি পরিভাষার ব্যবহারও বেড়েছে, যেখানে চাহিদার ওপর ভিত্তি করে পণ্য বা পরিষেবার দামে তারতম্য হয়।

    সংক্ষিপ্ত তালিকায় থাকা ‘লোর’ শব্দ দিয়ে কোনো ব্যক্তি বা বিষয়সম্পর্কিত তথ্য ও পটভূমি বোঝানো হয়। ‘রোমান্স’ ও ‘ফ্যান্টাসি’ শব্দ দুটির সমন্বয়ে গঠিত ‘রোমান্ট্যাসি’ শব্দটিও ছিল এ তালিকায়। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি নিম্নমানের অনলাইন আধেয় বোঝাতে ব্যবহৃত ‘স্লপ’ শব্দটিও সংক্ষিপ্ত তালিকায় স্থান পায়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp Email
    Previous Articleদায়িত্ব নেওয়ার আগেই গাজায় জিম্মিদের মুক্তি না দিলে গুরুতর সমস্যা হবে, ট্রাম্পের হুঁশিয়ারি
    Next Article ফিলিপাইনে সামুদ্রিক কচ্ছপের মাংস খেয়ে তিনজনের মৃত্যু
    admin
    • Website

    Related Posts

    ফিলিপাইনে সামুদ্রিক কচ্ছপের মাংস খেয়ে তিনজনের মৃত্যু

    December 2, 2024
    0

    দায়িত্ব নেওয়ার আগেই গাজায় জিম্মিদের মুক্তি না দিলে গুরুতর সমস্যা হবে, ট্রাম্পের হুঁশিয়ারি

    December 2, 2024
    0

    যুদ্ধ জয়ের আশা ছেড়ে দেওয়ার কথা জানালেন জেলেনস্কি

    December 2, 2024

    Leave A Reply Cancel Reply

    Demo
    Our Picks

    Remember! Bad Habits That Make a Big Impact on Your Lifestyle

    January 13, 2021

    The Right Morning Routine Can Keep You Energized & Happy

    January 13, 2021

    How to Make Perfume Last Longer Than Before

    January 13, 2021

    Stay off Social Media and Still Keep an Online Social Life

    January 13, 2021
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    Don't Miss
    Sports

    ‘রংপুর চুক্তির সব টাকা দেয়নি’—অভিযোগ তাহিরের

    By adminDecember 5, 20240

    গত মৌসুমে বিপিএল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের কাছ থেকে চুক্তির পুরো টাকা না পাওয়ার অভিযোগ করেছেন…

    ‘মিস পেনাল্টি’ খেতাব এবং এমবাপ্পের ফেরার প্রতিজ্ঞা

    December 5, 2024

    রিকেলটনের অভিষেক সেঞ্চুরির পরও চাপে দক্ষিণ আফ্রিকা

    December 5, 2024

    প্রায় ৩ কোটি টাকায় বিক্রি হলো ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন

    December 5, 2024

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    About us
    About us

    MAG delivers reliable and up-to-date news on the stories that matter. Our team of passionate journalists is committed to providing in-depth coverage with accuracy, fairness, and transparency. We strive to keep our readers informed, engaged, and connected to the world around them.

    Email Us: info@kamrulhasan-murad.com
    Contact: +880-01978-384-***

    Our Picks

    ‘রংপুর চুক্তির সব টাকা দেয়নি’—অভিযোগ তাহিরের

    December 5, 2024

    ‘মিস পেনাল্টি’ খেতাব এবং এমবাপ্পের ফেরার প্রতিজ্ঞা

    December 5, 2024

    রিকেলটনের অভিষেক সেঞ্চুরির পরও চাপে দক্ষিণ আফ্রিকা

    December 5, 2024
    New Comments
      Facebook X (Twitter) Instagram Pinterest YouTube
      • Home
      • Politics
      • Business
      • Lifestyle
      • Health
      • Sports
      • World Affairs
      • Shop
      © 2026 MAG Newspaper Designed by KamrulHasan-Murad.

      Type above and press Enter to search. Press Esc to cancel.