Close Menu
Hot News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ‘রংপুর চুক্তির সব টাকা দেয়নি’—অভিযোগ তাহিরের

    December 5, 2024

    ‘মিস পেনাল্টি’ খেতাব এবং এমবাপ্পের ফেরার প্রতিজ্ঞা

    December 5, 2024

    রিকেলটনের অভিষেক সেঞ্চুরির পরও চাপে দক্ষিণ আফ্রিকা

    December 5, 2024
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Monday, February 2
    Subscribe
    Hot News
    • Homepage
    • Politics
    • Business
    • Lifestyle
    • Sports
    • World Affairs
    • Shop
    Subscribe
    Hot News
    Home»Politics»সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করে সম্প্রীতি রক্ষা করতে হবে: জোনায়েদ সাকি
    Politics

    সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করে সম্প্রীতি রক্ষা করতে হবে: জোনায়েদ সাকি

    প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক
    adminBy adminDecember 5, 2024No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp VKontakte Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সাম্প্রদায়িক উসকানির বিরুদ্ধে সব ধর্মের সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। আজ বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর নেতাদের বৈঠকের পর সাংবাদিকদের এ কথাগুলো বলেন তিনি।

    জোনায়েদ সাকি বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে দেশে জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য এখানে ঐক্যবদ্ধ হয়েছি। এই ঐক্যের প্রকাশ হিসেবে সারা দেশে জাতীয় পতাকা হাতে সবাই দাঁড়াব। এ বিষয়ে হয়তো দ্রুতই সিদ্ধান্ত আসবে।

    বাংলাদেশের বিষয়ে ভারতসহ অনেক দেশের জায়গা থেকে একটা অসত্যের যুদ্ধ চলছে। বলেছি, সত্য দিয়ে এই যুদ্ধ মোকাবিলা করতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্র দিয়ে মোকাবিলা করতে হবে।’

    সরকার যাতে দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ রেখে ক্রান্তিকালীন রাজনৈতিক পর্ব থেকে উত্তরণ হতে পারে, সে জন্য দেশের সব অংশীজনকে নিয়ে একটি জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠন করার কথা বলেন তিনি।

    বৈঠক শেষে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান (মান্না) বলেন, ‘ভারতের সঙ্গে সম্পাদিত সব চুক্তি খোলাসা করতে হবে। যেসব চুক্তি আমাদের সার্থের পরিপন্থী, সেগুলো বাতিল করতে হবে। রাজনৈতিক দলগুলো এ প্রস্তাব দিয়েছে। সরকারও এ বিষয়ে একমত হয়েছে। স্বাধীন বাংলাদেশ স্বাধীনভাবেই নিজেদের সম্মান নিয়ে বন্ধুত্বের সম্মান নিয়ে বাঁচতে চাই। আমরা কারও কাছে মাথা নত করব না। জাতীয় স্বার্থে দেশের সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ আছে।’

    দেশের স্বার্থে আজকে একটি নতুন অধ্যায় রচিত হয়েছে বলে মন্তব্য করেন গণ–অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন ও কলকাতায় হামলাসহ পতাকায় আগুন দেওয়া এবং ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের একের পর এক উসকানিমূলক বক্তব্য ভারত সরকারের অবস্থান কি না, সেটি আমরা জানার জন্য আলোচনা করেছি। ভারত সরকারের কাছে ব্যাখ্যা চাওয়া হবে।’

    নুরুল হক আরও বলেন, ‘ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে চাইলে সরকারের পক্ষ থেকে সেই অ্যাপ্রোচ হবে। না হলে বাংলাদেশ তার মিত্রদের নিয়ে কর্মকৌশল ঠিক করবে। রাজনৈতিক দলগুলোর অংশীজনদের নিয়ে আগামী দুই বছরের জন্য একটি জাতীয় সরকার গঠন করা এবং দেশে স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে আগামী ছয় মাসের জন্য সব ধরনের সভা–সমাবেশ নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হয়।’

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp Email
    Previous Articleহাঁসের মাংস খেলে কি অ্যালার্জি বাড়ে?
    Next Article ভারতীয় গণমাধ্যম গুজব ছড়িয়ে অন্তর্বর্তী সরকারকে ঝুঁকির মধ্যে ফেলতে চায়: জাতীয় মুক্তি কাউন্সিল
    admin
    • Website

    Related Posts

    ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

    December 5, 2024

    দেশের পোশাক খাত ধ্বংসের ষড়যন্ত্র চলছে: মুফতি ফয়জুল করীম

    December 5, 2024

    ভারতীয় গণমাধ্যম গুজব ছড়িয়ে অন্তর্বর্তী সরকারকে ঝুঁকির মধ্যে ফেলতে চায়: জাতীয় মুক্তি কাউন্সিল

    December 5, 2024

    Santorini and Athens Make Most ‘Instagrammable’ Places

    January 14, 2021

    Leave A Reply Cancel Reply

    Demo
    Our Picks

    Remember! Bad Habits That Make a Big Impact on Your Lifestyle

    January 13, 2021

    The Right Morning Routine Can Keep You Energized & Happy

    January 13, 2021

    How to Make Perfume Last Longer Than Before

    January 13, 2021

    Stay off Social Media and Still Keep an Online Social Life

    January 13, 2021
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    Don't Miss
    Sports

    ‘রংপুর চুক্তির সব টাকা দেয়নি’—অভিযোগ তাহিরের

    By adminDecember 5, 20240

    গত মৌসুমে বিপিএল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের কাছ থেকে চুক্তির পুরো টাকা না পাওয়ার অভিযোগ করেছেন…

    ‘মিস পেনাল্টি’ খেতাব এবং এমবাপ্পের ফেরার প্রতিজ্ঞা

    December 5, 2024

    রিকেলটনের অভিষেক সেঞ্চুরির পরও চাপে দক্ষিণ আফ্রিকা

    December 5, 2024

    প্রায় ৩ কোটি টাকায় বিক্রি হলো ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন

    December 5, 2024

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    About us
    About us

    MAG delivers reliable and up-to-date news on the stories that matter. Our team of passionate journalists is committed to providing in-depth coverage with accuracy, fairness, and transparency. We strive to keep our readers informed, engaged, and connected to the world around them.

    Email Us: info@kamrulhasan-murad.com
    Contact: +880-01978-384-***

    Our Picks

    ‘রংপুর চুক্তির সব টাকা দেয়নি’—অভিযোগ তাহিরের

    December 5, 2024

    ‘মিস পেনাল্টি’ খেতাব এবং এমবাপ্পের ফেরার প্রতিজ্ঞা

    December 5, 2024

    রিকেলটনের অভিষেক সেঞ্চুরির পরও চাপে দক্ষিণ আফ্রিকা

    December 5, 2024
    New Comments
      Facebook X (Twitter) Instagram Pinterest YouTube
      • Home
      • Politics
      • Business
      • Lifestyle
      • Health
      • Sports
      • World Affairs
      • Shop
      © 2026 MAG Newspaper Designed by KamrulHasan-Murad.

      Type above and press Enter to search. Press Esc to cancel.