Close Menu
Hot News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ‘রংপুর চুক্তির সব টাকা দেয়নি’—অভিযোগ তাহিরের

    December 5, 2024

    ‘মিস পেনাল্টি’ খেতাব এবং এমবাপ্পের ফেরার প্রতিজ্ঞা

    December 5, 2024

    রিকেলটনের অভিষেক সেঞ্চুরির পরও চাপে দক্ষিণ আফ্রিকা

    December 5, 2024
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Monday, February 2
    Subscribe
    Hot News
    • Homepage
    • Politics
    • Business
    • Lifestyle
    • Sports
    • World Affairs
    • Shop
    Subscribe
    Hot News
    Home»Politics»ভারতীয় গণমাধ্যম গুজব ছড়িয়ে অন্তর্বর্তী সরকারকে ঝুঁকির মধ্যে ফেলতে চায়: জাতীয় মুক্তি কাউন্সিল
    Politics

    ভারতীয় গণমাধ্যম গুজব ছড়িয়ে অন্তর্বর্তী সরকারকে ঝুঁকির মধ্যে ফেলতে চায়: জাতীয় মুক্তি কাউন্সিল

    adminBy adminDecember 5, 2024No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp VKontakte Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ভারতের গণমাধ্যম ও সেখানকার সামাজিক যোগাযোগমাধ্যমে অব্যাহতভাবে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয় মুক্তি কাউন্সিল। তারা বলেছে, সাম্প্রদায়িক সংঘাত ও নৈরাজ্য সৃষ্টি করে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট করা ও অন্তর্বর্তী সরকারকে ঝুঁকির মধ্যে ফেলাই তাদের লক্ষ্য।

    জাতীয় ঐক্যের লক্ষ্যে বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সভায় জাতীয় মুক্তি কাউন্সিলের পক্ষে সংগঠনটির সম্পাদক ফয়জুল হাকিম ও জাতীয় পরিষদ সদস্য মুঈনুদ্দীন আহমেদ অংশ নিয়ে এসব কথা বলেন। পরে মুক্তি কাউন্সিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, যৌথ সভায় জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিম বলেন, ‘ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হিন্দু সংঘর্ষ সমিতির হামলার ঘটনা ও এর আগে কলকাতায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের সামনে সহিংস বিক্ষোভের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কলকাতা ও আগরতলায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে পরিকল্পিতভাবে সহিংস হামলা ও জাতীয় পতাকার অবমাননা বাংলাদেশের জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর হামলা।’

    যৌথ সভায় জাতীয় মুক্তি কাউন্সিলের পক্ষ থেকে ভারতের সঙ্গে স্বাক্ষরিত হাসিনা-মনমোহন চুক্তি ২০১০, হাসিনা-মোদি চুক্তি ২০১৫, ভারতের সঙ্গে সম্পাদিত সামরিক চুক্তি ২০১৭ সহ সব অসম ও অধীনতামূলক চুক্তি প্রকাশ এবং বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় মুক্তি কাউন্সিলের নেতারা। তাঁরা বলেন, ‘ফারাক্কা বাঁধ, তিস্তা বাঁধসহ অভিন্ন আন্তর্জাতিক ৫৪টি নদীতে ভারতের একতরফা বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশের পরিবেশ, প্রাকৃতিক ও জীববৈচিত্র্যের ক্ষতি হচ্ছে। এসবের বিরুদ্ধে বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিক ক্ষেত্রে জনমত গড়ে তুলতে হবে। ভারতকে বাধ্য করতে হবে পানি আগ্রাসন নীতি থেকে সরে আসতে।’

    আরও পড়ুন

    ড. ইউনূসের সঙ্গে বৈঠকে দেশের প্রশ্নে সব দল ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছে: আসিফ নজরুল

    ০৪ ডিসেম্বর ২০২৪

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সভায় বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতের বিএসএফের হাতে বাংলাদেশি নাগরিকদের বিচারবহির্ভূত হত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ উত্থাপনের কথা বলেন মুক্তি কাউন্সিলের নেতারা। তাঁরা বলেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে ভারত রাষ্ট্রের আগ্রাসন নীতি মোকাবিলায় আন্তর্জাতিক পরিসরে প্রচার–প্রচারণার উদ্যোগ নিতে হবে। সরকারকে বাংলাদেশে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালন করতে জনগণকে উদ্বুদ্ধ করতে কর্মসূচি ঘোষণা করতে হবে।’

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp Email
    Previous Articleসব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করে সম্প্রীতি রক্ষা করতে হবে: জোনায়েদ সাকি
    Next Article দেশের পোশাক খাত ধ্বংসের ষড়যন্ত্র চলছে: মুফতি ফয়জুল করীম
    admin
    • Website

    Related Posts

    ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

    December 5, 2024

    দেশের পোশাক খাত ধ্বংসের ষড়যন্ত্র চলছে: মুফতি ফয়জুল করীম

    December 5, 2024

    সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করে সম্প্রীতি রক্ষা করতে হবে: জোনায়েদ সাকি

    December 5, 2024

    Santorini and Athens Make Most ‘Instagrammable’ Places

    January 14, 2021

    Leave A Reply Cancel Reply

    Demo
    Our Picks

    Remember! Bad Habits That Make a Big Impact on Your Lifestyle

    January 13, 2021

    The Right Morning Routine Can Keep You Energized & Happy

    January 13, 2021

    How to Make Perfume Last Longer Than Before

    January 13, 2021

    Stay off Social Media and Still Keep an Online Social Life

    January 13, 2021
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    Don't Miss
    Sports

    ‘রংপুর চুক্তির সব টাকা দেয়নি’—অভিযোগ তাহিরের

    By adminDecember 5, 20240

    গত মৌসুমে বিপিএল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের কাছ থেকে চুক্তির পুরো টাকা না পাওয়ার অভিযোগ করেছেন…

    ‘মিস পেনাল্টি’ খেতাব এবং এমবাপ্পের ফেরার প্রতিজ্ঞা

    December 5, 2024

    রিকেলটনের অভিষেক সেঞ্চুরির পরও চাপে দক্ষিণ আফ্রিকা

    December 5, 2024

    প্রায় ৩ কোটি টাকায় বিক্রি হলো ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন

    December 5, 2024

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    About us
    About us

    MAG delivers reliable and up-to-date news on the stories that matter. Our team of passionate journalists is committed to providing in-depth coverage with accuracy, fairness, and transparency. We strive to keep our readers informed, engaged, and connected to the world around them.

    Email Us: info@kamrulhasan-murad.com
    Contact: +880-01978-384-***

    Our Picks

    ‘রংপুর চুক্তির সব টাকা দেয়নি’—অভিযোগ তাহিরের

    December 5, 2024

    ‘মিস পেনাল্টি’ খেতাব এবং এমবাপ্পের ফেরার প্রতিজ্ঞা

    December 5, 2024

    রিকেলটনের অভিষেক সেঞ্চুরির পরও চাপে দক্ষিণ আফ্রিকা

    December 5, 2024
    New Comments
      Facebook X (Twitter) Instagram Pinterest YouTube
      • Home
      • Politics
      • Business
      • Lifestyle
      • Health
      • Sports
      • World Affairs
      • Shop
      © 2026 MAG Newspaper Designed by KamrulHasan-Murad.

      Type above and press Enter to search. Press Esc to cancel.