Close Menu
Hot News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ‘রংপুর চুক্তির সব টাকা দেয়নি’—অভিযোগ তাহিরের

    December 5, 2024

    ‘মিস পেনাল্টি’ খেতাব এবং এমবাপ্পের ফেরার প্রতিজ্ঞা

    December 5, 2024

    রিকেলটনের অভিষেক সেঞ্চুরির পরও চাপে দক্ষিণ আফ্রিকা

    December 5, 2024
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Monday, February 2
    Subscribe
    Hot News
    • Homepage
    • Politics
    • Business
    • Lifestyle
    • Sports
    • World Affairs
    • Shop
    Subscribe
    Hot News
    Home»Business»আগামী মে-জুনে মূল্যস্ফীতি ৭ শতাংশে নামতে পারে: গভর্নর
    Business

    আগামী মে-জুনে মূল্যস্ফীতি ৭ শতাংশে নামতে পারে: গভর্নর

    adminBy adminDecember 3, 2024No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp VKontakte Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ‘কেন্দ্রীয় ব্যাংকের সংকোচনমূলক পদক্ষেপ ও রাজস্ব নীতির সমন্বয়ের কারণে আগামী বছরের মে-জুন মাসে মূল্যস্ফীতি ৭ শতাংশে নামতে পারে। মূল্যস্ফীতি কমলে সংকোচনমূলক ব্যবস্থা থেকে সরে আসব, তখন সুদহার কমবে।’

    দেশের বিনিয়োগ পরিবেশ বিষয়ে আজ সোমবার সন্ধ্যায় আয়োজিত এক ওয়েবিনারে এ কথা বলেন গভর্নর। ওয়েবিনারটি সঞ্চালনা করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

    ওয়েবিনারে দেশের আর্থিক খাতের বিভিন্ন বিষয়ে আহসান এইচ মনসুরের কাছে জানতে চান বিডা নির্বাহী চেয়ারম্যান। আর গভর্নর সেসব বিষয়ে জবাব দেন। দেশের বিনিয়োগ পরিবেশ বিষয়ে প্রতি মাসে একবার এ ধরনের ওয়েবিনার আয়োজন করছে বিডা। তাতে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের কাউকে অতিথি হিসেবে রাখা হয়। গত অক্টোবর মাসে এ কার্যক্রম শুরু হয়েছে।

    সর্বশেষ গত অক্টোবরে দেশে সার্বিক মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৮৭ শতাংশ। অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১২ দশমিক ৬৬ শতাংশ আর অক্টোবরে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৩৪ শতাংশ। মূল্যস্ফীতি কমাতে সরকার কয়েক দফায় নীতি সুদহার বাড়িয়েছে। তাতে বেড়েছে ঋণ ও আমানতের সুদও।

    ওয়েবিনারে গভর্নরের কাছে জানতে চাওয়া হয়, আর কত দিন দেশে সংকোচনমূলক মুদ্রানীতি চলবে? জবাবে গভর্নর বলেন, ‘গত মে মাস থেকে বাংলাদেশে মুদ্রানীতির সংকোচন শুরু হয়েছিল। আর বর্তমানে যে অর্থনৈতিক অবস্থা বিরাজ করছে, সে আলোকে বলতে পারি, আগামী মে-জুন মাসে মূল্যস্ফীতি ৭ শতাংশে নামতে পারে। তারপর কয়েক মাসের মধ্যে তা ৬ শতাংশের নিচে নামতে পারে। সেটি হলে সংকোচনমূলক মুদ্রানীতি থেকে সরে আসব।’

    আগামী এক-দুই মাসের মধ্যে উচ্চ মূল্যস্ফীতি কমার লক্ষণ দেখা যাবে বলে আশা প্রকাশ করেন আহসান এইচ মনসুর। তিনি বলেন, ‘দেশে খাদ্যবহির্ভূত (নন-ফুড) মূল্যস্ফীতি ইতিমধ্যে টানা তৃতীয় মাসের মতো কমেছে। তবে খাদ্য মূল্যস্ফীতি এখনো বেশি। এর কারণ, এই সময়ের মধ্যে আমাদের দেশে দুটি বন্যা হয়েছে। একই সঙ্গে দীর্ঘ সময় বৃষ্টি ছিল। ফলে শীতকালীন সবজি ও অন্যান্য স্থানীয় খাদ্যপণ্য বাজারে আসতে দেরি হয়েছে।’

    গভর্নর জানান, দেশে শ্রমিক বিক্ষোভসহ বিভিন্ন অস্থিরতার মধ্যেও রপ্তানি ও প্রবাসী আয়ে প্রবৃদ্ধি রয়েছে। গত চার মাসে ১০ শতাংশ রপ্তানি বেড়েছে। আর জুলাই থেকে নভেম্বর মাসে প্রবাসী আয় ২৮ দশমিক ৫ শতাংশ বেড়েছে।

    পুরোনো তথ্যে ঋণমান কমিয়েছে মুডিস

    সম্প্রতি টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশের দীর্ঘমেয়াদি ঋণমান কমিয়েছে (ডাউনগ্রেড) আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী সংস্থা মুডিস রেটিংস। তাতে সরকারের ইস্যুয়ার ও সিনিয়র আনসিকিউরড রেটিংস ‘বি’ থেকে ‘বি২’-এ নামিয়ে আনা হয়েছে।

    এ বিষয়ে ওয়েবিনারে আহসান এইচ মনসুর বলেন, যে তথ্যের ভিত্তিতে মুডিস ডাউনগ্রেড করেছে, সেটি হওয়া উচিত নয়। কারণ, ঋণমান কমানোর ক্ষেত্রে যে খারাপ অবস্থার কথা বিবেচনা করা হয়েছে, তা এ সরকার (অন্তর্বর্তী সরকার) দায়িত্ব নেওয়ার আগের পরিস্থিতির আলোকে হয়েছে। এরপর গত তিন মাসের বেশি সময় ধরে দেশের আর্থিক পরিস্থিতির উন্নতি হয়েছে।

    আহসান এইচ মনসুর বলেন, ‘মুডিসকে আমরা বলেছি, তোমরা যে তথ্যের ভিত্তিতে প্রতিবেদন করেছ, তা অতীতে ঘটেছে। এরপর বহিঃস্থ খাতসহ সার্বিক পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে। তাতে মূল্যস্ফীতির বিষয়টিও তুলে ধরা হয়েছে।’

    কেন্দ্রীয় ব্যাংক ইচ্ছাকৃতভাবে মুদ্রানীতি সংকোচন করে রেখেছে জানিয়ে গভর্নর বলেন, ‘এসব পদক্ষেপের ফলে বহিঃস্থ খাত থেকে কোনো নেতিবাচক বার্তা বর্তমানে নেই। আমরা রাজস্ব/আর্থিক খাতেও বেশ কিছু সমন্বিত পদক্ষেপ নিয়েছি। ব্যাংকিং খাত থেকে সরকারি ঋণ গ্রহণের পরিমাণ কমিয়েছি। আমরা লক্ষ করেছি, গত চার মাসে কাঁচামাল আমদানিতে ঋণপত্র নিষ্পত্তির পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশ বেড়েছে।’

    তবে মুডিসের প্রতিবেদনে এসব তথ্যের প্রতিফলন ঘটেনি বলে মনে করেন গভর্নর।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp Email
    Previous Articleবীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য হলেন যাঁরা
    Next Article আটার কারখানা নির্মাণে মেঘনা গ্রুপকে ২ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
    admin
    • Website

    Related Posts

    খাদ্য মূল্যস্ফীতি বেড়ে হয়েছে প্রায় ১৪ শতাংশ

    December 5, 2024

    আটার কারখানা নির্মাণে মেঘনা গ্রুপকে ২ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

    December 5, 2024

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য হলেন যাঁরা

    December 2, 2024

    Ryan Reynolds, Blake Lively Arrive at Film Festival

    January 14, 2021

    Leave A Reply Cancel Reply

    Demo
    Our Picks

    Remember! Bad Habits That Make a Big Impact on Your Lifestyle

    January 13, 2021

    The Right Morning Routine Can Keep You Energized & Happy

    January 13, 2021

    How to Make Perfume Last Longer Than Before

    January 13, 2021

    Stay off Social Media and Still Keep an Online Social Life

    January 13, 2021
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    Don't Miss
    Sports

    ‘রংপুর চুক্তির সব টাকা দেয়নি’—অভিযোগ তাহিরের

    By adminDecember 5, 20240

    গত মৌসুমে বিপিএল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের কাছ থেকে চুক্তির পুরো টাকা না পাওয়ার অভিযোগ করেছেন…

    ‘মিস পেনাল্টি’ খেতাব এবং এমবাপ্পের ফেরার প্রতিজ্ঞা

    December 5, 2024

    রিকেলটনের অভিষেক সেঞ্চুরির পরও চাপে দক্ষিণ আফ্রিকা

    December 5, 2024

    প্রায় ৩ কোটি টাকায় বিক্রি হলো ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন

    December 5, 2024

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    About us
    About us

    MAG delivers reliable and up-to-date news on the stories that matter. Our team of passionate journalists is committed to providing in-depth coverage with accuracy, fairness, and transparency. We strive to keep our readers informed, engaged, and connected to the world around them.

    Email Us: info@kamrulhasan-murad.com
    Contact: +880-01978-384-***

    Our Picks

    ‘রংপুর চুক্তির সব টাকা দেয়নি’—অভিযোগ তাহিরের

    December 5, 2024

    ‘মিস পেনাল্টি’ খেতাব এবং এমবাপ্পের ফেরার প্রতিজ্ঞা

    December 5, 2024

    রিকেলটনের অভিষেক সেঞ্চুরির পরও চাপে দক্ষিণ আফ্রিকা

    December 5, 2024
    New Comments
      Facebook X (Twitter) Instagram Pinterest YouTube
      • Home
      • Politics
      • Business
      • Lifestyle
      • Health
      • Sports
      • World Affairs
      • Shop
      © 2026 MAG Newspaper Designed by KamrulHasan-Murad.

      Type above and press Enter to search. Press Esc to cancel.