Close Menu
Hot News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ‘রংপুর চুক্তির সব টাকা দেয়নি’—অভিযোগ তাহিরের

    December 5, 2024

    ‘মিস পেনাল্টি’ খেতাব এবং এমবাপ্পের ফেরার প্রতিজ্ঞা

    December 5, 2024

    রিকেলটনের অভিষেক সেঞ্চুরির পরও চাপে দক্ষিণ আফ্রিকা

    December 5, 2024
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Monday, February 2
    Subscribe
    Hot News
    • Homepage
    • Politics
    • Business
    • Lifestyle
    • Sports
    • World Affairs
    • Shop
    Subscribe
    Hot News
    Home»Business»আটার কারখানা নির্মাণে মেঘনা গ্রুপকে ২ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
    Business

    আটার কারখানা নির্মাণে মেঘনা গ্রুপকে ২ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

    adminBy adminDecember 5, 2024No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp VKontakte Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    এশীয় উন্নয়ন ব্যাংকের সঙ্গে মেঘনা গ্রুপের দুই কোটি ডলারের ঋণের চুক্তি হয়েছে। মেঘনা গ্রুপের তানভীর ডাল মিল অ্যান্ড ফ্লাওয়ার মিলসের সঙ্গে এডিবির চুক্তি হয়েছে। এই চুক্তির আওতায় নতুন এক অত্যাধুনিক ও বিদ্যুৎ–সাশ্রয়ী আটার কারখানা নির্মাণ করা হবে।

    সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই কারখানার কল্যাণে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের আটা উৎপাদনের সক্ষমতা দ্বিগুণ হবে। সেই সঙ্গে বিদ্যুতের ব্যবহার কমে যাবে ৩৭ শতাংশ। এতে যেমন পরিচালনা ব্যয় কমবে, তেমনি বার্ষিক কার্বন ডাই-অক্সাইড নির্গমন ৮ হাজার ২০০ টন কমে যাবে। এই কারখানায় ৬ লাখ ৬০ হাজার টন আটা উৎপাদিত হবে; বাড়বে দেশের খাদ্যনিরাপত্তা।

    এডিবির বেসরকারি খাতবিষয়ক মহাপরিচালক সুজানে গাবুরি বলেন, বাংলাদেশের শিল্প খাতের টেকসই বিকাশে এই কারখানা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। মানসম্মত আটা উৎপাদনের পাশাপাশি এই কারখানায় বিদ্যুৎ সাশ্রয় হবে। ফলে এই কারখানা বাংলাদেশের খাদ্যনিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশের উন্নয়নে ভূমিকা পালন করবে। এ ছাড়া বাংলাদেশ যে কৃষি প্রক্রিয়াজাতকরণ খাতে গুরুত্ব দিতে চাচ্ছে, এই কারখানা সরকারের সেই লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে গমের চাহিদা বাড়ছে, কিন্তু অভ্যন্তরীণ উৎপাদন এখনো কম। ২০২২ সালে বাংলাদেশে গমের চাহিদা ছিল ৮ দশমিক ৮ মিলিয়ন টন বা ৮৮ লাখ টন, কিন্তু দেশে উৎপাদিত হয়েছে মাত্র ১০ লাখ টন। আমদানির ওপর এই অতি নির্ভরতার কারণে দেশের গম ভাঙিয়ে আটা উৎপাদনের সক্ষমতা বৃদ্ধি করা জরুরি।

    আরও বলা হয়েছে, জ্বালানি–সাশ্রয়ী প্রযুক্তিতে বিনিয়োগ করা হলে আটা উৎপাদন খাতের টেকসই বিকাশ হবে। এতে দেশের ক্রমবর্ধমান আটার চাহিদা টেকসই পদ্ধতিতে মেটানো যাবে।

    মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল বলেন, দেশের খাদ্যনিরাপত্তা বৃদ্ধি করাই এই প্রকল্পের লক্ষ্য। এতে ১৬০ ব্যক্তির অতিরিক্ত কর্মসংস্থান হবে, সেই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি খাতের দেড় লাখ উদ্যোক্তার সঙ্গে মেঘনা গ্রুপের অংশীদারি গড়ে উঠবে।

    মোস্তফা কামাল আরও বলেন, ‘আমরা এডিবির সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। আমরা যে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ব্যবসা-বাণিজ্য করতে চাই, এই প্রকল্প তার নজির।’

    ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে উন্নয়ন সহযোগিতা দিতে এই ব্যাংক প্রতিষ্ঠা করা হয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp Email
    Previous Articleআগামী মে-জুনে মূল্যস্ফীতি ৭ শতাংশে নামতে পারে: গভর্নর
    Next Article খাদ্য মূল্যস্ফীতি বেড়ে হয়েছে প্রায় ১৪ শতাংশ
    admin
    • Website

    Related Posts

    খাদ্য মূল্যস্ফীতি বেড়ে হয়েছে প্রায় ১৪ শতাংশ

    December 5, 2024

    আগামী মে-জুনে মূল্যস্ফীতি ৭ শতাংশে নামতে পারে: গভর্নর

    December 3, 2024

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য হলেন যাঁরা

    December 2, 2024

    Ryan Reynolds, Blake Lively Arrive at Film Festival

    January 14, 2021

    Leave A Reply Cancel Reply

    Demo
    Our Picks

    Remember! Bad Habits That Make a Big Impact on Your Lifestyle

    January 13, 2021

    The Right Morning Routine Can Keep You Energized & Happy

    January 13, 2021

    How to Make Perfume Last Longer Than Before

    January 13, 2021

    Stay off Social Media and Still Keep an Online Social Life

    January 13, 2021
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    Don't Miss
    Sports

    ‘রংপুর চুক্তির সব টাকা দেয়নি’—অভিযোগ তাহিরের

    By adminDecember 5, 20240

    গত মৌসুমে বিপিএল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের কাছ থেকে চুক্তির পুরো টাকা না পাওয়ার অভিযোগ করেছেন…

    ‘মিস পেনাল্টি’ খেতাব এবং এমবাপ্পের ফেরার প্রতিজ্ঞা

    December 5, 2024

    রিকেলটনের অভিষেক সেঞ্চুরির পরও চাপে দক্ষিণ আফ্রিকা

    December 5, 2024

    প্রায় ৩ কোটি টাকায় বিক্রি হলো ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন

    December 5, 2024

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    About us
    About us

    MAG delivers reliable and up-to-date news on the stories that matter. Our team of passionate journalists is committed to providing in-depth coverage with accuracy, fairness, and transparency. We strive to keep our readers informed, engaged, and connected to the world around them.

    Email Us: info@kamrulhasan-murad.com
    Contact: +880-01978-384-***

    Our Picks

    ‘রংপুর চুক্তির সব টাকা দেয়নি’—অভিযোগ তাহিরের

    December 5, 2024

    ‘মিস পেনাল্টি’ খেতাব এবং এমবাপ্পের ফেরার প্রতিজ্ঞা

    December 5, 2024

    রিকেলটনের অভিষেক সেঞ্চুরির পরও চাপে দক্ষিণ আফ্রিকা

    December 5, 2024
    New Comments
      Facebook X (Twitter) Instagram Pinterest YouTube
      • Home
      • Politics
      • Business
      • Lifestyle
      • Health
      • Sports
      • World Affairs
      • Shop
      © 2026 MAG Newspaper Designed by KamrulHasan-Murad.

      Type above and press Enter to search. Press Esc to cancel.