Close Menu
Hot News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ‘রংপুর চুক্তির সব টাকা দেয়নি’—অভিযোগ তাহিরের

    December 5, 2024

    ‘মিস পেনাল্টি’ খেতাব এবং এমবাপ্পের ফেরার প্রতিজ্ঞা

    December 5, 2024

    রিকেলটনের অভিষেক সেঞ্চুরির পরও চাপে দক্ষিণ আফ্রিকা

    December 5, 2024
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Monday, February 2
    Subscribe
    Hot News
    • Homepage
    • Politics
    • Business
    • Lifestyle
    • Sports
    • World Affairs
    • Shop
    Subscribe
    Hot News
    Home»Business»খাদ্য মূল্যস্ফীতি বেড়ে হয়েছে প্রায় ১৪ শতাংশ
    Business

    খাদ্য মূল্যস্ফীতি বেড়ে হয়েছে প্রায় ১৪ শতাংশ

    adminBy adminDecember 5, 2024No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp VKontakte Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নভেম্বর মাসে দেশে মূল্যস্ফীতি বেড়েছে। বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে, যা প্রায় ১৪ শতাংশে উঠে গেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যানুসারে, গত মাসে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি ছিল ১১ দশমিক ৩৮ শতাংশ।

    গত অক্টোবরে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৮৭ শতাংশ।

    বিবিএসের পরিসংখ্যানে দেখা গেছে, নভেম্বরে দেশের খাদ্য মূল্যস্ফীতি ছিল ১৩ দশমিক ৮০ শতাংশ। এ ছাড়া খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৩৯ শতাংশ। আগের মাস অক্টোবরে যা ছিল যথাক্রমে ১২ দশমিক ৬৬ শতাংশ ও ৯ দশমিক ৩৪ শতাংশ। গত বছরের অর্থাৎ ২০২৩ সালের নভেম্বরে খাদ্য ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল যথাক্রমে ১০ দশমিক ৭৬ শতাংশ ও ৮ দশমিক ১৬ শতাংশ।

    নভেম্বরে দেশের গ্রামাঞ্চলের মূল্যস্ফীতি ছিল ১১ দশমিক ৫৩ শতাংশ, অক্টোবরে যা ছিল ১১ দশমিক ২৬ ভাগ। গত বছরের একই সময়ে অর্থাৎ নভেম্বরে দেশের গ্রামাঞ্চলের মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৬২ শতাংশ। নভেম্বরে গ্রামাঞ্চলের খাদ্য ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে যথাক্রমে ১৩ দশমিক ৪১ ও ৯ দশমিক ৭২ শতাংশ। চলতি বছরের অক্টোবরে যা ছিল যথাক্রমে ১২ দশমিক ৭৫ ও ৯ দশমিক ৭৬ শতাংশ, এবং গত বছরের নভেম্বরে যা ছিল যথাক্রমে ১০ দশমিক ৮৬ ও ৮ শতাংশ।

    নভেম্বরে শহরাঞ্চলের মূল্যস্ফীতি ছিল ১১ দশমিক ৩৭ শতাংশ; অক্টোবরে যা ১০ দশমিক ৪৪ শতাংশ। ২০২৩ সালের নভেম্বরে যা ছিল ৯ দশমিক ১৬ শতাংশ। নভেম্বরে শহরাঞ্চলের খাদ্য ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে যথাক্রমে ১৪ দশমিক ৬৩ ও ৯ দশমিক ৩১ শতাংশ। ২০২৪ সালের অক্টোবরে যা ছিল যথাক্রমে ১২ দশমিক ৫৩ ও ৯ দশমিক ০৬ শতাংশ এবং ২০২৩ সালের নভেম্বরে যা ছিল যথাক্রমে ১০ দশমিক ৫৮ ও ৮ দশমিক ১৭ শতাংশ।

    দেশে দেড় বছরের বেশি সময় ধরে মূল্যস্ফীতির হার দুই অঙ্কের কাছাকাছি। বিবিএসের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত দেশের গড় মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ২২ শতাংশ। তার আগের বছর, অর্থাৎ ২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত দেশের গড় চলন্ত মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৪২ শতাংশ।

    সারা দেশের ৬৪টি জেলার ১৫৪টি হাটবাজার থেকে নির্ধারিত সময়ে সংগৃহীত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এই ভোক্তা মূল্য সূচক প্রণয়ন করা হয়েছে।

    উচ্চ মূল্যস্ফীতিকে বলা হয় অর্থনীতির নীরব ঘাতক। এই ঘাতক কতটা নির্মম হতে পারে, নিম্ন আয়ের মানুষেরা তা হারে হারে টের পান। বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি, কারণ, নিম্ন আয়ের মানুষের ব্যয়ের বড় অংশ চলে যায় খাদ্যের পেছনে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp Email
    Previous Articleআটার কারখানা নির্মাণে মেঘনা গ্রুপকে ২ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
    Next Article শীতেও সুন্দর ত্বক, কীভাবে?
    admin
    • Website

    Related Posts

    আটার কারখানা নির্মাণে মেঘনা গ্রুপকে ২ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

    December 5, 2024

    আগামী মে-জুনে মূল্যস্ফীতি ৭ শতাংশে নামতে পারে: গভর্নর

    December 3, 2024

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য হলেন যাঁরা

    December 2, 2024

    Ryan Reynolds, Blake Lively Arrive at Film Festival

    January 14, 2021

    Leave A Reply Cancel Reply

    Demo
    Our Picks

    Remember! Bad Habits That Make a Big Impact on Your Lifestyle

    January 13, 2021

    The Right Morning Routine Can Keep You Energized & Happy

    January 13, 2021

    How to Make Perfume Last Longer Than Before

    January 13, 2021

    Stay off Social Media and Still Keep an Online Social Life

    January 13, 2021
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    Don't Miss
    Sports

    ‘রংপুর চুক্তির সব টাকা দেয়নি’—অভিযোগ তাহিরের

    By adminDecember 5, 20240

    গত মৌসুমে বিপিএল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের কাছ থেকে চুক্তির পুরো টাকা না পাওয়ার অভিযোগ করেছেন…

    ‘মিস পেনাল্টি’ খেতাব এবং এমবাপ্পের ফেরার প্রতিজ্ঞা

    December 5, 2024

    রিকেলটনের অভিষেক সেঞ্চুরির পরও চাপে দক্ষিণ আফ্রিকা

    December 5, 2024

    প্রায় ৩ কোটি টাকায় বিক্রি হলো ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন

    December 5, 2024

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    About us
    About us

    MAG delivers reliable and up-to-date news on the stories that matter. Our team of passionate journalists is committed to providing in-depth coverage with accuracy, fairness, and transparency. We strive to keep our readers informed, engaged, and connected to the world around them.

    Email Us: info@kamrulhasan-murad.com
    Contact: +880-01978-384-***

    Our Picks

    ‘রংপুর চুক্তির সব টাকা দেয়নি’—অভিযোগ তাহিরের

    December 5, 2024

    ‘মিস পেনাল্টি’ খেতাব এবং এমবাপ্পের ফেরার প্রতিজ্ঞা

    December 5, 2024

    রিকেলটনের অভিষেক সেঞ্চুরির পরও চাপে দক্ষিণ আফ্রিকা

    December 5, 2024
    New Comments
      Facebook X (Twitter) Instagram Pinterest YouTube
      • Home
      • Politics
      • Business
      • Lifestyle
      • Health
      • Sports
      • World Affairs
      • Shop
      © 2026 MAG Newspaper Designed by KamrulHasan-Murad.

      Type above and press Enter to search. Press Esc to cancel.