Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
ঘুমের সঙ্গে কি খাবারের সম্পর্ক আছে? বিকেলে নাশতায় কী খেলেন বা রাতের খাবারের মেনুর সঙ্গে রাতে ঘুম কমবেশি হওয়ার কী সম্পর্ক? বিশেষজ্ঞরা বলছেন, আপনার ঘুম কেমন হবে, তা অনেক ক্ষেত্রেই নির্ভর করে খাবারের ওপর। চটজলদি জেনে নেওয়া যাক রাতে ভালো ঘুমের উপায়। ১. ভিটামিন ডি-জাতীয় খাবার খান ভিটামিন ডি ঘুমের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ভিটামিন ডির ঘাটতি থাকলে সহজে ঘুম আসে না। ভিটামিন ডির ভালো উৎস ডিম। ২. ফল ও বাদাম খান আখরোট, কাঠবাদাম থেকে শুরু করে ফলমূল, শাকসবজি—সবই ঘুমের জন্য বেশ উপকারী। আখরোট ও কাঠবাদামে রয়েছে ট্রিপটোফ্যান, যা স্নায়ু ও মাংসপেশিকে শিথিল করে। অন্যদিকে ফলমূল, সবজি ইত্যাদি ভিটামিনের জোগান দেয়,…
শীত মানেই বিয়ে, পার্টি, নানা অনুষ্ঠানের ধুম। এ সময় ত্বকের যত্নে প্রয়োজন আলাদা প্রস্তুতি। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে ত্বকেও দেখা যায় পরিবর্তন। বিশেষ করে শীতের আর্দ্রতাহীনতায় ত্বক হয়ে পড়ে শুষ্ক। তবে নিয়মিত ত্বকের যত্ন করলে আর বেশ কিছু নিয়ম মেনে চললে শীতকালেও ত্বক থাকবে উজ্জ্বল। ১. ত্বক পরিষ্কার রাখুন ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে সবচেয়ে বেশি প্রয়োজন ত্বক পরিষ্কার রাখা। ধুলাবালু আর দূষণ ত্বকের ওপর বেশ বাজে প্রভাব ফেলে। বাতাসে ভেসে আসা দূষিত পদার্থ থেকে ত্বককে রক্ষা করতে প্রয়োজন নিয়মিত ত্বক পরিষ্কার রাখা। নিয়মিত ক্লিনজার ব্যবহার করলে ত্বক সতেজ থাকবে, বজায় থাকবে আর্দ্রতা। ২. নিয়মিত সানস্ক্রিন অনেকেই বলতে পারেন, শীতকালে তো…
নভেম্বর মাসে দেশে মূল্যস্ফীতি বেড়েছে। বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে, যা প্রায় ১৪ শতাংশে উঠে গেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যানুসারে, গত মাসে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি ছিল ১১ দশমিক ৩৮ শতাংশ। গত অক্টোবরে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৮৭ শতাংশ। বিবিএসের পরিসংখ্যানে দেখা গেছে, নভেম্বরে দেশের খাদ্য মূল্যস্ফীতি ছিল ১৩ দশমিক ৮০ শতাংশ। এ ছাড়া খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৩৯ শতাংশ। আগের মাস অক্টোবরে যা ছিল যথাক্রমে ১২ দশমিক ৬৬ শতাংশ ও ৯ দশমিক ৩৪ শতাংশ। গত বছরের অর্থাৎ ২০২৩ সালের নভেম্বরে খাদ্য ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল যথাক্রমে ১০ দশমিক ৭৬ শতাংশ ও ৮ দশমিক ১৬ শতাংশ। নভেম্বরে…
এশীয় উন্নয়ন ব্যাংকের সঙ্গে মেঘনা গ্রুপের দুই কোটি ডলারের ঋণের চুক্তি হয়েছে। মেঘনা গ্রুপের তানভীর ডাল মিল অ্যান্ড ফ্লাওয়ার মিলসের সঙ্গে এডিবির চুক্তি হয়েছে। এই চুক্তির আওতায় নতুন এক অত্যাধুনিক ও বিদ্যুৎ–সাশ্রয়ী আটার কারখানা নির্মাণ করা হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই কারখানার কল্যাণে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের আটা উৎপাদনের সক্ষমতা দ্বিগুণ হবে। সেই সঙ্গে বিদ্যুতের ব্যবহার কমে যাবে ৩৭ শতাংশ। এতে যেমন পরিচালনা ব্যয় কমবে, তেমনি বার্ষিক কার্বন ডাই-অক্সাইড নির্গমন ৮ হাজার ২০০ টন কমে যাবে। এই কারখানায় ৬ লাখ ৬০ হাজার টন আটা উৎপাদিত হবে; বাড়বে দেশের খাদ্যনিরাপত্তা। এডিবির বেসরকারি খাতবিষয়ক মহাপরিচালক সুজানে গাবুরি বলেন, বাংলাদেশের শিল্প খাতের…
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ‘কেন্দ্রীয় ব্যাংকের সংকোচনমূলক পদক্ষেপ ও রাজস্ব নীতির সমন্বয়ের কারণে আগামী বছরের মে-জুন মাসে মূল্যস্ফীতি ৭ শতাংশে নামতে পারে। মূল্যস্ফীতি কমলে সংকোচনমূলক ব্যবস্থা থেকে সরে আসব, তখন সুদহার কমবে।’ দেশের বিনিয়োগ পরিবেশ বিষয়ে আজ সোমবার সন্ধ্যায় আয়োজিত এক ওয়েবিনারে এ কথা বলেন গভর্নর। ওয়েবিনারটি সঞ্চালনা করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। ওয়েবিনারে দেশের আর্থিক খাতের বিভিন্ন বিষয়ে আহসান এইচ মনসুরের কাছে জানতে চান বিডা নির্বাহী চেয়ারম্যান। আর গভর্নর সেসব বিষয়ে জবাব দেন। দেশের বিনিয়োগ পরিবেশ বিষয়ে প্রতি মাসে একবার এ ধরনের ওয়েবিনার আয়োজন করছে…
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নতুন চার সদস্য নিয়োগ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এ নিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আজ সোমবার আলাদা প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী নতুন চার সদস্যকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তাঁদের যোগদানের তারিখ থেকে ৩ বছর বা ৬৭ বছর বয়সের মধ্যে যা আগে ঘটে, সে সময়ের জন্য নিয়োগ দেওয়া হয়। আইডিআরএর সদস্য (লাইফ) পদে ফারইস্ট ইসলামি লাইফ ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আপেল মাহমুদ এবং সদস্য (নন–লাইফ) পদে মেঘনা ইন্স্যুরেন্সের সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সিদ্দিক নিয়োগ পেয়েছেন। এ ছাড়া…
ফিলিপাইনে বিপন্ন প্রজাতির সামুদ্রিক কচ্ছপের মাংস খেয়ে তিনজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ৩২ জন। মাগুইন্দানাও দেল নর্তে প্রদেশের সমুদ্রতীরবর্তী একটি শহরে গত সপ্তাহে এ ঘটনা ঘটে। কর্মকর্তারা বলেন, রান্না করা ওই মাংস খেয়ে আদিবাসী টেডুরাই সম্প্রদায়ের বেশ কয়েকজন ডায়রিয়া, বমি ও পেটব্যথায় ভুগেছেন। ফিলিপাইনের পরিবেশ সুরক্ষা আইনে সামুদ্রিক কচ্ছপ শিকার ও খাওয়া নিষিদ্ধ। কিন্তু এখনো দেশটির কিছু আদিবাসী সম্প্রদায়ের কাছে সামুদ্রিক প্রাণী খাওয়া তাদের ঐতিহ্য। সুস্থ দেখা গেলেও কিছু সামুদ্রিক কচ্ছপ দূষিত শৈবাল খায়। আর এগুলো রান্নার পরও সেই বিষ থেকে যাতে পারে এবং খাওয়ার পরও বিষক্রিয়া হতে পাতে। স্থানীয় একজন কর্মকর্তা ইরেনে দিলো বিবিসিকে বলেন, ওই…
‘ব্রেন রট’ শব্দবন্ধকে অক্সফোর্ডের ২০২৪ সালের বর্ষসেরা শব্দ ঘোষণা করা হয়েছে। ভোটাভুটির মাধ্যমে শব্দটি বর্ষসেরা নির্বাচিত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের মাত্রাতিরিক্ত ব্যবহার এবং অন্তঃসারশূন্য আধেয় (কনটেন্ট) দেখার প্রবণতা নিয়ে উদ্বেগের মধ্যেই শব্দটি বর্ষসেরা নির্বাচিত হলো। বর্ষসেরা শব্দ নির্বাচনে ছয়টি শব্দের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির প্রকাশনা প্রতিষ্ঠান অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস। বর্ষসেরা শব্দ নির্বাচনের ভোটাভুটিতে অংশ নেন ৩৭ হাজার মানুষ। গত রোববার নতুন বর্ষসেরা শব্দের ঘোষণা দেওয়া হয়। এর আগে চারজনের একটি বিশেষজ্ঞ প্যানেল সংক্ষিপ্ত তালিকাটি তৈরি করে। বর্ষসেরা শব্দ ঘোষণা করার আগে ভোটাভুটি ও অন্যান্য বিশ্লেষণকে আমলে নেয় অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস। ‘ব্রেন রট’ বলতে ব্যক্তির মানসিক ও বুদ্ধিবৃত্তিক…
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগেই ফিলিস্তিনের গাজায় হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্ত দেখতে চান ডোনাল্ড ট্রাম্প। তা না হলে দায়ীদের ‘গুরুতর সমস্যা হবে’ বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে গতকাল সোমবার লিখেন, ২০২৫ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগেই যদি গাজায় জিম্মিদের মুক্ত করে দেওয়া না হয়, তাহলে মধ্যপ্রাচ্যে এবং মানবতার বিরুদ্ধে এমন নৃশংসতার জন্য দায়ীদের ‘গুরুতর সমস্যা হবে’। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা করে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। এএফপির হিসাবে, এতে নিহত হন ১ হাজার ২০৮ জন। বেশিরভাগই বেসামরিক মানুষ। হামাসের হাতে জিম্মি হন আরও ২৫১…
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তাঁর দেশ রাশিয়ার সঙ্গে যুদ্ধের দ্রুত সমাপ্তি চায়। জাপানের বার্তা সংস্থা কিওদো নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। শক্তি প্রয়োগের মাধ্যমে হারানো ভূখণ্ড ফিরে পাওয়া তাঁর দেশের জন্য কঠিন হবে বলেও স্বীকার করেছেন তিনি। আজ সোমবার জাপানের স্থানীয় সময় দুপুরের পর জেলেনস্কির সাক্ষাৎকারটি প্রচার করা হয়। সাক্ষাৎকার নিতে ইউক্রেনের রাজধানীতে অবস্থিত প্রেসিডেন্ট ভবনে গিয়েছিলেন বার্তা সংস্থা কিওদোর সাংবাদিক গেনইচিরো কোদামা। জেলেনস্কি বলেন, ইউক্রেন ন্যাটোর সদস্যপদ লাভ করার পর আলোচনার মধ্য দিয়ে রাশিয়ার কাছ থেকে ভূখণ্ড ফিরে পেতে জনগণের প্রত্যাশা পূরণ করবেন তিনি। পূর্বাঞ্চলে রুশ বাহিনীর দ্রুত অগ্রসর হওয়ার কথা উল্লেখ করে জেলেনস্কি বলেন,…
